মাদারীপুরে প্রকাশ্যে দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে জখম : গ্রেফতার হয়নি আসামি, প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে দুই ড্রেজার ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (২৩ মে) বেলা ১১টার দিকে মাদারীপুর পৌর শহরের লঞ্চঘাট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী।
কুপিয়ে জখমের ঘটনায় সদর থানায় মামলা হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। ফলে আতঙ্ক বিরাজ করছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে। দুই ব্যবাসায়ীকে কুপিয়ে জখম করার একটি ২১ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। শহরের বটতলা এলাকার নোবেল বেপারী ও তার সঙ্গীরা এসে এ হামলা চালিয়েছে। নোবেলের হাতে একটি দেশীয় রামদা ছিল। নোবেল বেপারী পৌর ছাত্রলীগের একাংশের সভাপতি।
মানববন্ধনে মামলার বাদী ফাতেমা আক্তার সুমা বলেন, গত ১৫ মে বিকেল ৫টার দিকে মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় আমার স্বামী অহিদ হাওলাদার ও ব্যবসায়ী কামাল হাওলাদারকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাং নোবেল বেপারী ও তার দলবল। ওই দিন রাতেই কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই ঘটনায় আমি বাদী হয়ে পরদিন ১৬ মে নোবেল বেপারীসহ ২৫ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করি। কিন্তু এতদিনেও কোনো আসামি গ্রেফতার হয়নি। বরং আসামিরা মোবাইল ব্যবহার করে ঘোরাফেরা করছে। তাদের গ্রেফতার না করায় আমরাও আতঙ্কে দিন কাটাচ্ছি।
ওই ঘটনায় আহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার সাঈদ হাওলাদারের ছেলে ড্রেজার ব্যবসায়ী অহিদ হাওলাদার (৩২) এবং একই এলাকার এসকেনদার আলী সরদারের ছেলে কামাল সরদার (৪৫)।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। আমরা প্রতিটি ঘরে তল্লাশি চালিয়েছি। কিন্তু তাদের পাওয়া যায়নি। গ্রেফতারের জোর চেষ্টা চলছে। আশা রাখি দোষীদের গ্রেফতার করতে সক্ষম হব।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied