তানোরে গাঁজাসহ গ্রেপ্তার ৬
রাজশাহীর তানোরে ১০ কেজি ৯৬০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগচর গ্রামের আব্দুল লতিফের ছেলে মজিবুর রহমান (৩৮), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বেনজু (৩৫), কালীনগর (মিরের চর) গ্রামের মৃত ইমরান আলীর ছেলে বাবু (২৪), হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও গ্রামের মৃত মধু মিয়ার ছেলে আহাম্মদ মিয়া (২৫), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মৃত লনি সরকারের ছেলে উত্তম সরকার (২৫) এবং তানোর উপজেলার বলদীপাড়া গ্রামের মৃত মহির মণ্ডলের ছেলে ফরহাদ হোসেন (৩১)।
রোববার (২২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ও তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া সঙ্গীয় ফোর্সসহ তানোর গোল্লাপাড়া বাজার ব্রিজের ওপর ওকপেতে অপেক্ষা করছিলেন। এ সময় চৌবাড়িয়ার দিক থেকে আসা তানোর হয়ে রাজশাহীগামী একটি সাদা মাইক্রোবাস (রেজিঃ নং-সিলেট চ-১১-০৩৫৯) থামিয়ে তল্লাশি করেন।
তল্লাশি করে ওই মাইক্রোবাস থেকে ১০ কেজি ৯৬০ গ্রাম গাঁজা (যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা), মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া সকালের সময়কে বলেন, এ ঘটনায় তানোর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/৪১/২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এছাড়াও পৃথক আরেকটি অভিযানে ২১ লিটার চোলাই মদসহ তানোর উপজেলার কলমা ইউপির চকরতিরাম মালিপাড়া গ্রামের মৃত গাবরিয়েল মুর্মুর ছেলে ইলিয়াস মুর্মু (৩৮) ও একই গ্রামের মার্সেল টুডুর ছেলে সোহেল টুডুকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি কামরুজ্জামান মিয়া।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied