প্রধানমন্ত্রীকে কটূক্তি করা নিয়ে রাবি ছাত্রলীগের পৃথক বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের একাংশ। সোমবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আম চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি তার অনুসারীদের নিয়ে দলীয় ট্যান্টে অবস্থান করছিলেন। পরবর্তীতে বিকেল ৪টায় শাখা ছাত্রলীগের মেয়াদোর্ত্তীণ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে তাদের ‘ছাত্রদল যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘ছাত্রদলের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভ মিছিলের বিষয়ে জানতে চাইলে সহ-সভপতি কাজী লিংকন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এ সময় বিএনপি-জামায়াতের কিছু প্রেতাত্মা ও বেগম খালেদা জিয়া ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন। আমরা দেখেছি কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি আমাদের নেত্রীকে নিয়ে কটূক্তি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তার প্রতিবাদেই আমরা এই ঝটিকা মিছিল করেছি।
শাখা ছাত্রলীগের বাইরে গিয়ে কেন এই বিক্ষোভ- এমন প্রশ্নে তিনি বলেন, তারা যদি কর্মসূচি না দেয় তাহলে আমাদের কিছু করার নেই। কেন্দ্রীয় ছাত্রলীগ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের দিকনির্দেশনা দিয়েছে। তাই আমরা আমাদের জায়গা থেকে এটা করেছি।
এ বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, তারা যে বিক্ষোভ করেছে এ বিষয়ে আমি কিছু জানি না। তবে প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে তারা এটি করতেই পারে।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা গালিব, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তৌহিদ দুর্জয়সহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied