ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাবি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১১:১

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শাখা ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় ট্যান্টে এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেজোয়ান ও যুগ্ম আহ্ববায়ক এমএ তাহের রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের দলীয় ট্যান্টে বসে কথা বলছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি কাবিরুজ্জামান রুহুল এবং শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাকিলসহ ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান।

হামলার বিষয়ে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। আমরা এই সংগঠন নিষিদ্ধের দাবি জানাচ্ছি। শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন দুইজন। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।এ হামলার ঘটনায় আমাদের প্রতিবাদ কর্মসূচির বিষয়ে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে জমায়েত করার চেষ্টা করছিল, তাই আমরা তাদের প্রতিহত করেছি।

এমএসএম / জামান

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত