ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে বিজিবির অভিযানে ভারতীয় গলদার রেনু আটক


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ৩:২
সাতক্ষীরার উত্তর কৈখালী বিজিবি ক্যাম্পের সদস্যদের অভিযানে ২৫ পলি ভারতীয় গলদার রেনু আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার রমজাননগর ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে এ গলদার রেনু আটক করা হয়। তবে এ ঘটনায় বিজিবি সদস্যরা কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।
 
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি নীলডুমুর  ১৭ ব্যাটালিয়নের উত্তর কৈখালী বিজিবি ক্যাম্পের হাবিলদার মোজাফফার হোসেনের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা সকাল সাড়ে ৭ টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ পলি ভারতীয় গলদার রেনু আটক করে। এ সময় বিজিবর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
 
সাতক্ষীরাস্থ নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়নের উত্তর কৈখালী বিজিবির কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত গলদা রেনুর মূল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা।

এমএসএম / জামান

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ