ফি মওকুফের বিজ্ঞপ্তি সংশোধনের দাবি বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন ফি কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন। প্রকাশিত বিজ্ঞপ্তি সংশোধনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৪ মে) বেলা ১টায় একাডেমিক ভবনের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় তারা প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশোধনের দাবি জানান।
তারা বলেন, বিজ্ঞপ্তির ৯নং পয়েন্টে ছাত্র কল্যাণ ফি সংযুক্ত হয়েছে, যা পূর্বেই মওকুফ করা হয়েছিল। ১৯নং পয়েন্টে সিলেবাস ১৫০ টাকা করা হলেও পূর্বে ৫০ টাকা ধার্য করা হয়েছিল। পরীক্ষা সংশ্লিষ্ট ফির ২নং পয়েন্টে কেন্দ্র ফি ২০০ টাকা ধার্য করা হয়েছে, যা পূর্বে বাতিল হয়েছিল। বিজ্ঞপ্তিতে করোনাকালীন সময়ে ২০২০ সালের মার্চ হতে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত ফি মওকুফ উল্লেখ করা হয়নি।
সংশোধিত নোটিসে ছাত্র কল্যাণ ফি ৫০ টাকা, সিলেবাস ফি ৫০ টাকা, পরীক্ষা সংক্রান্ত কেন্দ্র ফি বাতিলসহ করোনাকালীন দুই সেমিস্টারের ফি মওকুফের দাবি করেছেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ অক্টোবর শিক্ষা সংশ্লিট বিভিন্ন ফি কমানোর দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ২৯ অক্টোবর শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় উপাচার্য ড. একিউএম মাহবুব কয়েকটি খাতে ফি কমিয়ে ইউজিসির সাথে আলোচনা করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী অন্যান্য ফি পুনর্নির্ধারণের ঘোষণা দেন। ৩১ অক্টোবর উপাচার্যের ঘোষণাকৃত ফি মওকুফের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরবর্তীতে ইউজিসির সাথে আলোচনা করে ২০২২ সালের ২৩ মে ফি পুনর্নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied