ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আজ


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ১১:০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ বুধবার (২৫ মে) দুপুর ১২টায় শুরু হবে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
অধ্যাপক প্রদীপ বলেন, আজ (বুধবার) দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। শেষ হবে আগামী ৯ জুন (বৃহস্পতিবার) রাত ১২টায়। নির্দিষ্ট সময়ের মধ্যেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছুদের এক বা একাধিক ইউনিটের ক্ষেত্রে ৫৫ টাকা ফি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
 
ড. প্রদীপ আরো বলেন, ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবে। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদন ফি ইউনিটপ্রতি ১ হাজার ১০০ টাকা।
 
আগামী ২৫ থেকে ২৭ জুলাই এ, বি ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী করে মোট ২ লাখ ১০ হাজার ভর্তিচ্ছু এ বছর পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে পৃথকভাবে জিপিএ ৩.৫ এবং দুটি মিলিয়ে কমপক্ষে ৮ থাকতে হবে। ব্যবসায় শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫ এবং দুটি মিলিয়ে কমপক্ষে ৭.৫ থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীদের আবদনের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ কমপক্ষে ৩ পয়েন্টসহ দুটিতে কমপক্ষে জিপিএ ৭ থাকতে হবে। এছাড়া এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে।
 
বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.ru.ac.bd/undergraduate/ -তে পাওয়া যাবে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?