গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও শ্রেষ্ঠ রোভার বশেমুরবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রশিদ এবং শ্রেষ্ঠ রোভার হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাকিব হোসেন হৃদয়।
গোপালগঞ্জের জেলা শিক্ষা অফিসার এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এর গোপালগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গতকাল মঙ্গলবার (২৪ মে) এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সাকিব হোসেন হৃদয় বলেন, বিষয়টি সত্যিই অনেক আনন্দের। কিন্তু এই আনন্দের পেছনের গল্পটা খুব একটা মসৃণ ছিল না। অনেক ধৈর্য্য, একাগ্রতার ফসল আজকের এই অর্জন। এ অর্জন শুধু আমার নয়, আমার শ্রদ্ধেয় বাবা-মাসহ সম্মানিত শিক্ষকমণ্ডলীর। যারা আমাকে প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রশিদ বলেন, বিষয়টি আমার জন্য অবশ্যই আনন্দের। আমার লক্ষ্য থাকবে সেবার মোটো নিয়ে বশেমুরবিপ্রবি রোভার গ্রুপ ও গোপালগঞ্জ জেলা রোভার গ্রুপকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং গোপালগঞ্জ জেলাকে শতভাগ রোভারিং জেলা হিসেবে গড়ে তোলা।
প্রসঙ্গত, সাকিব হোসেন হৃদয় ২০২১-২২-এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার এবং মো. মজনুর রশিদ ২০১৯-২০-এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য