ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভারতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবির জ্যোতি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৪:৪৫

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে অনুষ্ঠিতব্য 'স্পেশাল ইয়ুথ এক্সচেঞ্জ'-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মিফতাউল জান্নাত জ্যোতি। আজ বুধবার (২৫ মে) সকালে জ্যোতি এ তথ্য নিশ্চিত করেন।

মিফতাউল জান্নাত জ্যোতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রাবি বিএনসিসি প্লাটুনের একজন ক্যাডেট‌। রাবি থেকে তিনিই একমাত্র এ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। তিনি মহাস্থান রেজিমেন্টের অধীনে ইয়ুথ এক্সচেঞ্জে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ থেকে ছয়জন মেয়ে ও ছয়জন ছেলে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। তারা আগামী আগস্ট মাসে ভারতের জাতীয় প্যারেডে অংশগ্রহণ করবেন। প্যারেড শেষে তাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জ্যোতি বলেন, এটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর মধ্যে একটি। আমি যেন আমার বিশ্ববিদ্যালয় ও দেশকে বাইরের দেশে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, ভবিষ্যতে যেন দেশের হয়ে অনেক ভালো কিছু করতে পারি এজন্য সবার কাছে দোয়াপ্রার্থী‌।

তিনি আরো বলেন, ঠিক গত মাসে নেপালে অনুষ্ঠিত একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কোয়ালিফাইড হওয়ার পরও সেটায় যোগ দিতে পারিনি বাংলাদেশের পাসপোর্ট হয়রানির কারণে। আফসোস ছিল, কিন্ত আজকের এই প্রাপ্তি আমার সে আফসোস মুছে দিয়েছে।

রাবি বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার আবু নাইম মণ্ডল রাব্বি বলেন, জ্যোতির এ অর্জন শুধুমাত্র তার একার অর্জন নয়, এ অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলের। আমার বিশ্বাস, জ্যোতি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে‌।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?