ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে সভায় প্রকাশ্যে চড়-থাপ্পড়,প্যানেল মেয়র পুলিশ হেফাজতে


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৫-২০২২ বিকাল ৫:৩৭
মানিকগঞ্জে আইনশৃঙ্খলা মিটিং এবং মাসিক সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল মেয়রের মধ্যে চড়-থাপ্পড় ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে থানা হেফাজতে নেয় পুলিশ।
 
এ তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মানসম্মত শিক্ষা, জনসেবা ও দুর্নীতিসহ মাসিক আইনশৃঙ্খলা সভা চলাকালে সদরের ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের সঙ্গে আব্দুর রাজ্জাকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
 
তিনি আরো জানান, ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন করে পুলিশ পাঠাতে বলেন এবং পুলিশ গিয়ে আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। যদি অভিযোগ করেন তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
 
এ সময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইস্রাফিল হোসেনসহ উপজেলা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
 
এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ  জানান, বিষয়টি শুনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা।
 
মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী সরকারি ছুটিতে থাকায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং প্যালেন মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ওই মাসিক সভায় অংশ নেন।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন