জামিনে মুক্তি পেলেন প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা
মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার মামলায় গ্রেফতার হওয়া পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা আদালত থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহম্মাদ আবদুন নূর তাকে জামিন দেন।
এর আগে গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার মধ্যে পাল্টাপাল্টি চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটে। ওই ঘটনায় আব্দুল জলিল বাদী হয়ে গতকাল রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর থানায় মামলা করলে পুলিশ রাতেই আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাজাকে গ্রেপ্তারের পরপরই তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাতে শহরে বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মী ও স্থানীয় লোকজন। পরে আজ বেলা সোয়া ১১টার দিকে আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন।
এ সময় আসামিপক্ষে মামলা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন। এছাড়াও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দেওয়ান মতিনসহ অর্ধশতাধিক দলীয় আইনজীবী।
এমএসএম / জামান
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
Link Copied