ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপু‌রে গৃহবধূ মনি আক্তারের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১:২১
মাদারীপুরের মহিষেরচর এলাকায় পাওনা ১০ হাজার টাকা পরিশোধে দেরি হওয়ায় মনি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মনি আক্তারের স্বজন ও এলাকাবাসী। দ্রুত আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
 
জানা যায়, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয় মনি ও জামালের। তিন মাস আগে মনির বাবা মান্নান মাতুব্বর কুলপদ্বী এলাকার একাব্বর খাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা সম্প্রতি পরিশোধ করেন মনির স্বামী জামাল। শুক্রবার রাতে শ্বশুরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে মনি ও তার বাবার সাথে জামালের কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে গৃহবধূ মনিকে ডেকে নিয়ে যায় স্বামী জামাল। পরে আড়িয়াল খাঁ নদের পাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে অন্য বাড়িতে লাশ রেখে পালিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পরদিন শনিবার নিহত মনি আক্তারের ভাই জহিরুল মাতুব্বর বাদী হয়ে মাদারীপুর সদর থানায় জামাল ফকিরকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
নিহত মনি আক্তারের ভাই জহিরুল মাতুব্বর বলেন, আমার বোনকে জামাল নির্মমভাবে হত্যা করেছে। আমার ছোট ছোট অবুঝ ২টি ভাগ্নির মুখের দিকে তাকাতে পারি না। সারাদিন ভুলাইয়া রাখি, রাত হলেই খালি মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করে। ওদের আমি কী দিয়ে বুঝাই যে, মায়ের আদর আমি কি দিতে পারি? আমি জামালের ফাঁসি চাই। 
 
মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, মনি আক্তার হত্যার ঘটনায় এক আসামিকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আশা করি দ্রুত সব আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু