ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিএমবি ডিবেটিং ক্লাবের সভাপতি রিফাত, সম্পাদক উজ্জ্বল


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১:৫০
‘যুক্তির সুতায় বাঁধা সত্যের জয়গান' প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যাড মলিকুলার বায়োলজি ডিবেটিং ক্লাব। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন শেখ মুহাম্মদ রিফাত ও সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুল ইসলাম উজ্জল। গত মঙ্গলবার (২৪ মে) ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. খোকন কুমার দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
কমিটিতে সহকারী উপদেষ্টা হিসেবে রয়েছেন- সহকারী অধ্যাপক মনোজ মণ্ডল, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম এবং সহকারী অধ্যাপক বাবরী ফাতেমা নাঈমা। এছাড়া সমন্বয়ক হিসেবে রয়েছেন- কাজী আজিজা নাওয়ার, নিশীথ সৌরভ এবং মঞ্জুরুল আলম। 
 
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোসা. সোহানা পারভীন,  সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, কোষাধ্যক্ষ শামীম ওসমান, দপ্তর সম্পাদক হাসানুল সাকি, পাঠচক্র বিষয়ক সম্পাদক তাজনীন সুলতানা,  প্রচার সম্পাদক মাহফুজুর রহমান। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসাবে রয়েছেন- মো. কাওসার হোসেন, আফসানা মিমি, মো. সায়েম মিয়া, তানজিলা সিরাজী মনীষা, মইনুদ্দিন খান সিফাত।
 
ক্লাবের বিষয়ে রিফাত বলেন, আমরা বিশ্বাস করি বিতর্ক একটা মানুষকে চিন্তাশীল ও সৃজনশীল করে তোলে। একাডেমিক পড়াশোনার বাইরে বিএমবি বিভাগের শিক্ষার্থীরা যাতে নিজেদের আরো বেশি সৃষ্টিশীল করে তুলতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করব। আশা করছি বিএমবি ডিবেটিং ক্লাব থেকে সুদক্ষ বিতার্কিক ও সুনাগরিক হওয়ার রসদ আমরা সংগ্রহ করতে পারব।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?