জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল বশেমুরবিপ্রবি সংগঠন
২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একদল তরুণ শিক্ষার্থীদের মাধ্যমে যাত্রা শুরু হয় ইন্সপাইরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ারের৷ যাত্রা শুরুর পর থেকেই পরিবেশ রক্ষায় কাজ করে বেশ প্রশংসিত হয়েছে সংগঠনটি। আর এরই ধারাবাহিকতায় এবার 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০' লাভ করেছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সামাজিক সংগঠনটি।
তরুণদের দ্বারা পরিচালিত যেসকল সংগঠনসমূহ নিঃস্বার্থভাবে সমাজ উন্নয়নে কাজ করে তাদেরকে প্রতিযোগিতার আওতায় এনে প্রতিবছর এই অ্যাওয়ার্ডটি যৌথভাবে প্রদান করে থাকে বাংলাদেশ আওয়ামীলীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) ও তরুণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইয়ং বাংলা। অ্যাওয়ার্ডটির জন্য মোট তিনধাপে বিজয়ীদের নির্বাচিত করা হয় এবং প্রথম ৫০ জনকে পুরস্কৃত করা হয়।
অ্যাওয়ার্ড লাভের বিষয়ে ইন্সপাইরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা লোকপ্রশাসন বিভাগের মো: নজরুল ইসলাম বলেন, ‘সংগঠনটির প্রতিষ্ঠাতা হিসেবে আপাতদৃষ্টিতে আমি পুরষ্কার গ্রহণ করলেও এর অংশীদার সংগঠনটির প্রতিটি সদস্য, যারা চার বছর থেকে অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। আমি সকলের কাছে দোয়াপার্থী।
প্রসঙ্গত, দেশের আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য সচেতন নাগরিক তৈরি করে আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ২০১৮ সালে যাত্রা শুরু করে ইন্সপাইরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার (Inspiration for Human Welfare)।
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
Link Copied