ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

 বাঘায় মাদকের ডিপোখ্যাত শহিদুল গ্রেপ্তার


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২২ দুপুর ১২:৫০

রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজুর বিশেষ অভিযানে পাকুরিয়া গ্রামের নুরুজ্জামান মণ্ডলের ছেলে মাদকের ডিপোখ্যাত শহিদুল মণ্ডলকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। শহিদুল উপজেলায় ইন্ডিয়ান মাদকের ডিলা নামে পরিচিত। শহিদুলের লোকজন সরাসরি ভারত থেকে হাজার হাজার বোতল অবৈধ ফেনসিডিলসহ মাদক আসে তার বাড়িতে। মাদকের বড় ব্যবসায়ী এই শহিদুল মণ্ডল।

জানা গেছে, গত বুধবার (২৫ মে) গভীর রাতে ওসি মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসআই স্বপন, এসআই হেলাল, এসআই শফিক, এএসআই আ. রহিম, এএসআই মিজান, এএসআই আতাউরসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে মাদকের ডিপো শহিদুলের বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইনসহ দেশীয় অস্ত্র দুটি হাঁসুয়া এবং ১টি চাইনিজ কুড়ালসহ তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার মাদকের সবচেয়ে বড় ব্যবসায়ী। এলাকায় তাকে মাদকের ডিপো বলে পরিচিত শহিদুলকে (৪৭) বিশেষ অভিযান পরিচালনা মাদকসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় আগের ৭টি মাদক মামলাসহ পুলিশকে কামড় ও ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু বলেন, শহিদুল মণ্ডলের বিরুদ্ধে  আগের ৭টি মামলা রয়েছে। এলাকায় ইন্ডিয়ান মাদকের ডিপো  নামে শহিদুল পরিচিত। তাকে ৫০০ পিস ইয়াবাসহ ২০ গ্রাম হেরোইন, ২টি হাঁসুয়া ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটকের সময় শহিদুলসহ তার লোকজন ও তার স্ত্রী পুলিশের ওপর আক্রমণ করে পালানোর চেষ্টা করে। এ সময় এসআই শফিকের হাতে কামড় দিয়ে রক্তাক্ত করেছে শহিদুল। ঘটনাস্থল হতে শহিদুলসহ আরো দুজনকে আটক করা হয়েছে। আমি নিজে অভিযানের নেতৃত্বে ছিলাম। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জামান / জামান

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল

মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা