ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৭-৫-২০২২ দুপুর ১:২৩

মাদারীপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‍্যাব-৮। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড সার্বিক পরিবহনের বাস কাউন্টারসংলগ্ন কাঁঠালবাড়ী ঘাট হতে বরিশালগামী একটি বাসে অভিযান পরিচালনা করে পটুয়াখালীর শ্রীরামপুর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে কালাম (৩৪) এবং আবু ইউসুফ হাওলাদারের ছেলে মো. জসিম উদ্দিনকে (২৬) বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে আটক করেন র‌্যাব সদস্যরা।

এ সময় আটককৃতদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড এবং মাদক বিক্রির ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ কুমিল্লা হতে মাওয়া-বরিশাল-পটুয়াখালী রুট ব্যবহার করেয়া বরিশাল, পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত গাঁজাসহ মামলা দায়েরপূর্বক তাদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জামান / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু