বেলজিয়ামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবির মেরিনা
বেলজিয়ামের ব্রাসেলস শহরে অনুষ্ঠিতব্য ‘SF She Runs Active Girls Lead-2022’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেহেরুননেছা মেরিনা। আজ সকালে মেরিনা এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরুননেছা মেরিনা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রাবি বিএনসিসি প্লাটুনের একজন ক্যাডেট। রাবি থেকে তিনিই একমাত্র এ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। তিনি মহাস্থান রেজিমেন্টের অধীনে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ থেকে দুজন মেয়ে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। তারা আগামী সেপ্টেম্বর মাসে বেলজিয়াম সফরে যাবেন।
এ বিষয়ে জানতে চাইলে মেরিনা বলেন, আমার সাফল্যের মূলে যে দুজন ব্যক্তি ছিলেন, তাদের কথা না বললেই নয়। আমাদের স্টাফজি লোকমান হাসান বাবুল স্যার এবং আমাদের রাবির বিএনসিসি প্লাটুনের সিইউও আবু নাঈম মণ্ডল রাব্বি স্যার। এ দজনের কাছে আমি আজীবন ঋণী। আল্লাহর অশেষ রহমত, আমার শুভাকাঙ্ক্ষীদের দোয়া আর অনুপ্রেরণায় আমার এই অর্জন।
রাবি বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার আবু নাইম মণ্ডল রাব্বি বলেন, মেরিনার এ অর্জন শুধুমাত্র তার একার অর্জন নয়, এ অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলের। আমার বিশ্বাস, মেরিনা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied