ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাইবার ক্রাইম মনিটরিং সেল চালু করল মানিকগঞ্জ জেলা পুলিশ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-৫-২০২২ দুপুর ৩:১
সাইবার ক্রাইমের শিকার হলে প্রতিকার পেতে মানিকগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে 'সাইবার ক্রাইম মনিটরিং সেল, মানিকগঞ্জ জেলা পুলিশ' নামে একটি ফেসবুক পেজ।এ পেজের মাধ্যমে সাইবার ক্রাইমের শিকার হওয়া ব্যক্তি যে কোন সময়,যে কোন স্থান হতে মোবাইলের মাধ্যমে পুলিশের কাছে তার অভিযোগ জানাতে পারবেন।
 
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান অতি শীঘ্রই এ ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এ বিষয়ে 'সাইবার ক্রাইম মনিটরিং সেল, মানিকগঞ্জ জেলা পুলিশ' ফেসবুক পেজের ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নতি ও সহজলভ্যতার কারণে নানারকম সাইবার অপরাধ সংঘটিত হচ্ছে। অনেকেই বুঝে আবার না বুঝে সাইবার অপরাধে যুক্ত হচ্ছেন। তিনি আরও বলেন, এই পেজের মাধ্যমে মানিকগঞ্জ বাসীরা তাদের অভিযোগ পুলিশের কাছে জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যেখানে আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেখানে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। আর যেখানে অভিযোগকারীকে তার করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া দরকার, সেখানে পরামর্শ দেওয়া হবে।
 
মানিকগঞ্জ জেলা গোয়েন্দ শাখার ইন্সপেক্টর মোশাররফ হোসেন বলেন, সাইবার ক্রাইম মনিটরিং সেল ফেসবুক পেজে যে কেউ নিজের অভিযোগ জানানোর পাশাপাশি সাইবার অপরাধ সংক্রান্ত যে কোনো ঘটনা জানতে পারলে এ পেজের মাধ্যমে বিষয়গুলো পুলিশের নজরে আনতে পারবেন। এ পেজে কেবল সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। এ পেজটি চালুর ফলে হাতে থাকা মোবাইল দিয়ে পুলিশের কাছে সহজেই অভিযোগ জানানো যাবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন