গাইবান্ধায় কুকুরের আক্রমণে ত্রিশজন আহত
গাইবান্ধা পৌর শহরের কুকুরের আক্রমণে প্রায় ত্রিশ থেকে পয়ত্রিশজন মানুষ আহত হয়েছেন। তবে এটি একটি ‘পাগলা কুকুর’ বলে জানিয়েছেন আহতদের অনেকেই।
শুক্রবার (২৭ মে) সকালে এই কুকুরে আক্রমণে আহতরা গাইবান্ধা পৌর শহরের বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলেন- কলেজপাড়ার বাসিন্দা আরশাদ মিয়া, গাইবান্ধা সরকারি কলেজের নৈশ্যপ্রহরী অসীম কুমার সরকার শংকর, মৎস্যজীবী নেপাল দাস, রিকসাচালক ঝন্টু, মজিদ মাস্টার এবং ঝালাইকর ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকসহ দুজন পথচারীসহ পৌর শহরের আরো অনেকে।
স্থানীয়রা জানান, সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে কুকুরটির আক্রমণে আহত হয়েছেন এলাকার অনেকেই। স্থানীয়দের অভিযোগ, ইদানীং এই এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। তারা বেওয়ারিশ কুকুর সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।কুকুরের আক্রমণের শিকার গাইবান্ধা সরকারি কলেজের নৈশ্যপ্রহরী অসীম কুমার সরকার শংকর জানান, সকালে বাড়ী থেকে বের হলে, পাড়ার একটি রাস্তায় প্রাণীটির আক্রমণের শিকার হন তিনি। তবে প্রাণীটি একটি ‘পাগলা কুকুর’ বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রানী বর্মন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তিকে জলাতঙ্কের ইনজেকশন, ক্ষতস্থান ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তারা। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি চলে গেছেন বলে জানান তিনি।
এব্যাপারে জেলা প্রাণী সম্পদ অফিসার মাসুদার রহমান বলেন, কুকুরটি পাগল হয়নি। কুকুরটিকে উত্যক্ত করা হয়েছে। যখনই কোন মানুষ তাকে উত্যক্ত করছে তখনই সে কামড়াচ্ছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied