মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে রোহান (৫) নামে এক শিশু পানিতে ডুবে নিহত হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুর পৌনে ২টার দিকে শহরের পশ্চিম দাশড়া এলাকার বেউথা কালীগঙ্গা নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে শিশুটি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নিহত শিশুটি ওই এলাকার প্রবাল হোসেনের ছেলে।
নিহত রোহানের চাচা জাফর ইকবাল জানান, সকাল ১১ টার দিকে শিশুটি তার চাচাতো ভাইদের সাথে নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় রোহানসহ আরো এক শিশু পানিতে ডুবে যায়। এরপর সাথে থাকা অন্যদের ডাক চিৎকারে বাড়ির লোকজন গিয়ে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও রোহান নিখোঁজ হয়।
খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুইঘণ্টা উদ্ধার কাজ করে। এরপর শিবালয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার শেষে জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
Link Copied