ফুলছড়িতে নদীভাঙন থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন
গাইবান্ধার ফুলছড়িতে নদীভাঙন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, আবাদি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শনিবার (২৮ মে) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামে ভাঙনকবলিত ব্রহ্মপুত্র নদের তীরে শিশু, নারী-পুরুষ, বৃদ্ধসহ কয়েকশ মানুষ সমবেত হয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ইউপি সদস্য শফিকুল ইসলাম সাজু ও আজাদ হোসেন, শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খলাইহাড়া ও উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া, কটিয়ারভিটা, ভুষিরভিটা ও দাড়িয়ারভিটা এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রত ব্যবস্থা না নিলে এ এলাকার ৭টি মসজিদ, ৬টি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান, ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে।
তারা আরো বলেন, আমাদের ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে গেলে আমরা যাযাবর হয়ে যাব। আমাদের পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। তারা দ্রুত নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, ভাঙনকবলিত এলাকাগুলো দ্রুত পরিদর্শন করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থায়ী ব্যবস্থা না হলেও আপাতত অস্থায়ীভাবে জিওব্যাগ ড্যাম্পিংয়ের ব্যবস্থা করা হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied