লোহাগড়ায় ৩৭৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় ৩ হাজার ৭৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ জুন) দুপুর ২টায় লোহাগড়া থানার হলরুমে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা।
প্রেস বিফ্রিংয়ে তিনি বলেন, শুক্রবার রাত ৩টার দিকে লোহাগড়া থানা এলাকায় নিয়মিত টহল চলাকালীন এসআই সুমন হাওলাদার ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কালনা-নড়াইল মহাসড়কের রামপুরস্থ নিরিবিলি পিকনিক স্পটসংলগ্ন আব্দুল খালেকের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের পকেট থেকে ৩ হাজার ৭৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলো- নড়াইল পৌর শহরের মহিষখোলা এলাকার আলী মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান ওরফে সেলিম (৪০) এবং কক্সবাজারের উখিয়া থানার পালংখালী গ্রামের জাহেদ আলমের ছেলে মো. ইউনুস মোল্লা (২৮)। তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেস বিফ্রিংয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন, ইন্সপেক্টর (তদন্ত) হরিদাস রায়, ইন্সপেক্টর (অপারেশন) মো. নাসির উদ্দিন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর