বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের হলরুমে ব্যালট পেপারের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩নং ব্যালটে মো. জাহাঙ্গীর আলম ৫৮৫ ভোট পেয়ে প্রথম, ৭নং ব্যালটে মো. নুরুল আবছার (বিএ) ৫১৩ ভোট পেয়ে দ্বিতীয়, ০১নং ব্যালটে এস এম কামরুল ইসলাম ৪৭১ ভোট পেয়ে তৃতীয় ও ২নং ব্যালটে এসএম জসিম উদ্দিন ৪১৮ ভোট পেয়ে চতুর্থ পদে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিকেল ৪টায় ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ৮টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনী প্রিসাইডিং অফিসার মো. ফেরদৌস হোসেন স্বাক্ষরিত ফলাফলে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য পদে অংশ নিয়েছিলেন ১নং ব্যালটে এস এম কমরুদ্দীন, ২নং ব্যালটে এস এম জসিম উদ্দীন কোটিপতি, ৩নং ব্যালটে মো. জাহাঙ্গীর আলম, ৪নং ব্যালটে বাবু ঝুমুর মহাজন, ৫নং ব্যালটে মো. নূরুল হক মেম্বার, ৬নং ব্যালটে মো. মোক্তারুজ্জামান এবং ৭নং ব্যালটে মো. নুরুল আবছার (বিএ)।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের সদস্যপদে বিপুল ভোটে প্রথম হয়ে ০৩নং ব্যালটের মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ৬ বছর পর বটতলী এস এম আউলিয়া রহঃ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অবিভাবক পদে ভোট দিয়ে আমাকে প্রথম করায় সকল অবিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা নির্বাচিত হয়েছি, সবাই একসাথে মিলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে চেষ্টা চালিয়ে যাব ইনশা আল্লাহ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied