শিবালয়ে হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের শিবালয়ে রমজান আলী হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৬ জুন) সকালে উপজেলার শিমুলিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাদেবপুর বাসট্যান্ডে এসে শেষ হয়। পরে বাসট্যান্ডে মানববন্ধন করেন নিহত রমজান আলীর পরিবারের লোকজন ও স্থানীয়রা।
মানববন্ধনে অংশ নেয়া সবাই রমজান আলীকে হত্যার দায়ে গ্রেফতারকৃত নিহত রমজান আলীর স্ত্রী রেসমা আক্তারসহ হত্যার সাথে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবি করেন। এ সময় নিহত রমজান আলীর মা মানববন্ধনে অংশ নিয়ে গভীর কান্নাস্বরে বলেন¸ আমার মতো আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।
উল্লেখ্য, গত ২৮ মে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আগ শিমুলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে রমজান আলীকে (২৭) গলা কেটে হত্যা করে শিমুলিয়া এলাকায় ফসলি জমিতে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রমজান আলী ঢাকার উত্তরায় একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিলেন। তিনি শুক্রবারের সাপ্তাহিক ছুটি কাটাতে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পৌঁছে তিনি তার স্ত্রীকে ফোন দিয়ে বলেন বাড়ির কাছে এসে পড়েছেন। দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। এমনকি রমজানের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে রমজানের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হলে সন্দেহজনকভাবে পুলিশ তার স্ত্রী রেসমাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রেসমা পুলিশের কাছে পরকীয়ার কারণে তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। এ হত্যার সাথে জড়িত রেসমার প্রেমিক পলাতক রয়েছে বলে জানা গেছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied