যাদের ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, তারা এখনো দলের নেতৃত্বে : কিবরিয়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, "যাদের ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, তারা এখনো দলের নেতৃত্ব দেন।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এ বক্তব্য দেন। আজ ২৯ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দুপুর সাড়ে বারোটায় এ কর্মসূচি পালিত হয়।
কিবরিয়া আরো বলেন, "তাদের নেতাদের দেখলে বোঝা যায়, তারা একটি অছাত্র সংগঠন। ছাত্রদল ক্যাম্পাসে ঢুকলে, সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকে। জামাত শিবির এবং ছাত্রদলের কুলাঙ্গাররা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রণক্ষেত্রে পরিণত করতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরাই তাদের প্রতিহত করেছিল। তেমনি ভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যখন একত্রিত হয়ে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল, তখন ছাত্রলীগ তাদের প্রতিহত করে।"
সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রদল-ছাত্রশিবির যদি এ বিশ্ববিদ্যালয়ে কোন অরাজকতা সৃষ্টি করতে চায়, তবে তাদের প্রতিহত করতে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা প্রস্তুত আছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে, আমরা সর্বদা সচেষ্ট আছি।
সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখন ছাত্রদল-ছাত্রশিবির দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। অরাজকতা সৃষ্টিকারীদের বলে দিতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় আরো বক্তব্য দেন সহ-সভাপতি কাজী লিংকন, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, ধর্ম বিষয়ক উপ-সম্পাদক তাওহীদ দুর্জয় প্রমুখ। এ সময় বিভিন্ন হল, অনুষদের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied