ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিতে ছাত্রলীগের মানববন্ধন


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ২:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষাঙ্গনে ছাত্রদলের হামলার হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 
 
রবিবার (২৯ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রলীগ জাবি শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, 'ছাত্রদল সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙখলা তৈরি করেছে। বাংলাদেশের ইতিহাস হলো শেখ মুজিবুর রহমানের ইতিহাস। বাংলার মানুষ জানে প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের কি ভূমিকা ছিল। আওয়ামী লীগের ১৩ বছরের ক্ষমতাকালে কোন ঝামেলা হয় নাই। শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করলে রাজপথে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।'  
 
সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, 'দেশে এখন সুষম উন্নয়নের হাওয়া বইছে। যখন মাস্টারপ্ল্যানে বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে তখন তারা অস্থিতিশীল করতে চায়৷ আমরা লাশের রাজনীতি করিনা৷ আমরা কলম বই দিয়ে রাজপথে মোকাবিলা করতে চাই। বাইরে থেকে এসে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়। তাদের প্রতি সাধারন ছাত্রদের কোন সমর্থন নেই।' এসময় ছাত্রলীগের বিভিন্ন হল শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন