ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় দুর্ধর্ষ ডাকাতি


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৫:৪০

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ ও  মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের গ্রাম্য ডাক্তার আলমগীর হোসেনের বাড়িতে শনিবার (২৮ মে) রাত আনুমানিক আড়াইটার দিকে ৬-৭ জনের একদল মুখোশ পরিহিত ডাকাত ওই বাড়ির গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতদল গৃহকর্তা আলমগীর হোসেন ও তার স্ত্রী শিক্ষক সুলতানা পারভীন বেগমকে বেঁধে নগদ ৮৭ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণ, তিনটি স্মার্টফোন, দুটি বাটন ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের জিম্মিদশা থেকে উদ্ধার করেন। 

খবর পেয়ে রোববার (২৯ মে) ভোরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন