টিভি রুমে ধুমপান, নিষেধ করায় সাংবাদিককে পেটালো রাবি ছাত্রলীগ
টিভি রুমে ধুমপান করতে নিষেধ করায় অনলাইন পোর্টাল বিডি মর্নিংয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলামকে মারধর করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে এ ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে পাঠানো হয়।
অভিযুক্তরা হলেন মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাজল ও অয়নসহ ছাত্রলীগের তিন নেতা-কর্মী। কাজল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সম্মানিত সদস্য ও বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, 'টিভি রুমে আইপিএল খেলা দেখার সময় কাজল ধুমপান করছিল। তখন শাহাবুদ্দিন তাকে নিষেধ করলে সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজলসহ কয়েকজন শাহাবুদ্দিনকে মারধর শুরু করে।
এই ঘটনার দুই ঘণ্টা পার হওয়ার পরেও ওই হল প্রাধ্যক্ষ ড. মো. শামীম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হননি৷ বার বার তাকে ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি।
এদিকে দায়িত্বে অবহেলার কারণে হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের বহিষ্কার ও পরবর্তীতে কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার একটি সুষ্ঠু সিদ্ধান্তের দাবি জানিয়েছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। তাদের দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
পরে গতকাল রাত ২ টার দিকে একদিনের মধ্যে এ ঘটনার সুষ্টু সমাধানের আশ্বাস দেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও ছাত্র-উপদেষ্টা মো. তারেক নূরসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন৷
জানতে চাইলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, 'আমি ব্যস্ত আছি, এখন যেতে পারব না। পরে বিষয়টি দেখছি।'
অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, 'আজ অফিস সময়ের শুরুতেই এ বিষয়ে হল প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসবেন। এটার দীর্ঘমেয়াদি সমাধান হওয়া দরকার এবং তোমাদের যে তিনটি দাবি রয়েছে সেগুলো সম্মুখভাবে আলোচনা করে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করা হবে৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied