রাবির দুই শিক্ষককে বহিষ্কার, একজনের পদোন্নতি স্থগিত
বিধিবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত ও সুপারভাইজার এবং ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে হাইকোর্ট থেকে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষকের চার বছরের জন্য পদোন্নতি স্থগিত করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ৫১৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।
অধ্যাপক সাগর জানান, বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সালমা খাতুনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক সালমা খাতুনের বিরুদ্ধে সুপার ভাইজার ও ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে হাইকোর্ট থেকে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ ওঠে। এর আগে সহকারী অধ্যাপক উম্মে হাবিবার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত ও অনুমতি না নিয়েই ছুটিতে থাকা এবং ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থানের অভিযোগ আনা হয়। এ অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে কতৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল নীতিমালা অনুসরণ করে তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাদিকুল ইসলাম সাগর আরও জানান, ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর পদোন্নতি আগামী চার বছরের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied