ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

তানোরে থামছে না পুকুর খনন, খাদ্য ঘাটতির আশঙ্কা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ১:৪৬
রাজশাহীর তানোরে কিছুতেই থামছে না কৃষি জমিতে পুকুর খনন। একের পর এক কৃষি জমিতে হতেই আছে পুকুর। এবার উপজেলার পাঁচন্দর ইউপির কচুয়া মাহানপুর কৃষি জমিতে পুকুর খনন করছেন ওই গ্রামের প্রভাবশালী নওশাদ আলী।
 
ভূমি আইন অমান্য করে দাপটের সাথে ফসলী জমির শ্রেণি পরিবর্তন না করেই হচ্ছে পুকুর খনন। যে ভাবে পুকুর খনন শুরু হয়েছে, তাতে করে আগামীতে খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন কৃষিবিদরা। এতে করে কৃষি জমি রক্ষার্থে ভুমি প্রশাসনের কঠোর ভুমিকা পালনের আহবান জানান কৃষকরা।
 
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার কচুয়া মাহানপুর হাট পার হয়ে রাস্তার দক্ষিণে রয়েছে ছোট কুড়ি। তার পশ্চিমে আছে কৃষি জমি ও মুরগির খামার। ওই কৃষি জমিতে পুকুর খনন করছেন প্রভাবশালী নওশাদ। জমিতে ধান কেটেই শুরু করেন পুকুর খনন।
 
সেখানেই বসে ছিলেন নওশাদ। তিনি সকালের সময়কে  জানান, আমার নিজের জমিতে পুকুর না খামার করব সেটা একান্ত আমার ব্যাক্তিগত ব্যাপার। কিসের অনুমতি আর কিসের শ্রেণী পরিবর্তন। ওই সব বুঝিনা, বুঝতেও চায় না বলে দম্ভোক্তি করেন তিান।
 
তার এক ছেলে সকালের সময়কে বলেন, জমিতে কি করব সেটার জন্য কেন অনুমতি লাগবে। স্হানীয়রা জানান, নওশাদ পুকুর খনন করে কাঁদা মাটি পাকা রাস্তার উপরে রাখছে। বৃষ্টি হলেই ওই কাঁদাতে দূর্ঘটনা ঘটছে। তাকে বললে বিভিন্ন ধরনের তালবাহানা করছেন। তার জমিতে পুকুর হলে প্রচুর জলাবদ্ধতার মধ্যে পড়বে জনসাধারণ।
 
এব্যাপারে উপজেলার মুন্ডুমালা ভুমি অফিসের তহসিলদার রবিউল ইসলাম সকালের সময়কে  জানান, কৃষি জমিতে পুকুর খননের কোন সুযোগ নেই। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

রাজারহাটে চিপস এর প্রলোভন দেখিয়ে মন্দিরের সভাপতি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকার

কোম্পানীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত, আলোচনা সভা ও চারা বিতরণ

রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ঋণ ও গাছের চারা বিতরণ

ডামুড্যায় নিজস্ব অর্থায়নে ব্রীজ সংস্কার করলেন যুবদল নেতা

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

চট্টগ্রামে কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, তদন্তের নির্দেশ

নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী

গোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

রায়গঞ্জে পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের সম্মাননা, বিতরণ হলো ঋণ ও গাছের চারা

কুড়িগ্রামে অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ সমাপনী, বিতরণ করা হলো সেলাই মেশিন