ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রতিবাদ


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ২:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিনকে ছাত্রলীগ লাঞ্ছনা ও মারধর করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

আজ সোমবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

অভিযুক্তরা হলেন মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাজল ও অয়নসহ ছাত্রলীগের তিন নেতা-কর্মী। কাজল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানায় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা টিভি রুমে সিগারেট খেলে তাকে রুমের ভেতর সিগারেট খেতে নিষেধ করায় ভুক্তভোগী সাংবাদিককে বেপরোয়া মারধর করে মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাজলসহ তার সহযোগিরা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত এর বিচার দাবি করছি। সেই সাথে হল প্রশাসনের দায়িত্বহীন আচরণের জন্য তাদের জবাবদিহির দাবি করছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাবি ছাত্রলীগ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। নানান সময় তারা দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকান্ড চালালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করতে সমর্থ হয়নি। যার ফলে তারা বিচারের উর্ধ্বে ওঠে গেছে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রেখে। যার দরুণ পুরো ক্যাম্পাসের শিক্ষাকার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষার্থীরা ভুগছে নিরাপত্তাহীনতার সংকটে।

বিজ্ঞপ্তিতে, ছাত্রলীগের এমন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্র ফেডারেশন সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় ।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?