মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাংচুরের অভিযোগ, পুলিশ মোতায়েন
মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরেই এ ঘটনা ঘটে। উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি স্মরণিকা বের করার উদ্যোগ নেয়া হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধিদের বানী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরসাথে রাজনৈতিক নেতাদের বানী যোগ করতে বলে কলেজ শাখা ছাত্রলীগের একাংশ। বিষয়টি অস্বীকৃতি জানালে কলেজ শাখা ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পদক ফরিদ সরদারের নেতৃত্বে অধ্যক্ষ প্রফেসর জামান মিয়ার কক্ষে ঘেরাও দেয়া হয়। পরে অধ্যক্ষের কক্ষও ভাংচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফরিদ ও তার নেতাকর্মীরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত ফরিদ সরদার বিষয়টি অস্বীকার করে বলেন, শিক্ষকদের কাছে পাওনা টাকার জেরে সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনার ঘটিয়েছে। আমি বা আমার নেতাকর্মীরা এর সাথে জড়িত নয়।
মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামান মিয়া জানান, স্মরণিকা বের করাকেই কেন্দ্র করে সংক্ষুব্ধ ছাত্রলীগ ও বহিরাগত লোকজন হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ব্যাপারে কলেজ কমিটি ও শিক্ষকদের পরামর্শে আইনগত ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, অধ্যক্ষের কক্ষ ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied