মানিকগঞ্জে সড়ক দুঘর্টনায় যুবকের মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় মোঃ স্বাধীন হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছে।রোববার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ডের পূর্বপার্শে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন হোসাইন সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর এলাকার মোঃ সমেস আলীর ছেলে। সে ধামরাইয়ের বাথুলি এলাকায় অবস্থিত কিউট ড্রেস ( cute dress) নামক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো।
ঘটনার প্রতোক্ষদর্শী মোঃ খায়রুল ইসলাম জনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে স্বাধীন নামে ওই যুবক ঢাকার দিক থেকে আসতেছিল। এসময় গোলড়া বাসস্ট্যান্ডের পুর্ব পার্শে আসলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আহত স্বাধীনের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়।
নিহত স্বাধীন হোসাইনের ছোট চাচা মোঃ রফিকুল ইসলাম জানান, স্বাধীন ধামরাইয়ের বাথুলি এলাকায় অবস্থিত কিউট ড্রেস( cute dress) নামক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো। সে গতকাল সন্ধ্যার দিকে অফিসের কাজ শেমৃতষে মোটরসাইকেল যোগে অফিস থেকে বাড়িতে ফেরার পথে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায়। আসলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ট করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেলে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত