ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে পুলিশ কর্তৃক সাংবাদিককে মারপিট প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-৫-২০২২ বিকাল ৫:২২

 গাইবান্ধার ফুলছড়িতে পেশাগত দায়িত্ব পালনকালে থানা পুলিশ সদস্য কর্তৃক সাংবাদিককে মারপিট ও লাঞ্ছিত করা হয়েছে। দোষী এ.এস.আই আতাউল গণির শাস্তি ও অপসারণের দাবীতে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে।
সোমবার দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলছিল। এসময় ফুলছড়ি থানা পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে লাঠিপেটা শুরু করে। এসময় ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশসেবা পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি শাকিল আহমেদ উক্ত ঘটনার ভিডিও চিত্র ধারণ করলে কর্তব্যরত এএসআই আতাউল গণি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তিনি সাংবাদিক শাকিলের উপর লাঠিচার্জ করে। পুলিশের মারপিটে সাংবাদিক শাকিল আহত ও রক্তাক্ত হয়। এখবর ছড়িয়ে পড়লে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সহ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা দোষী এ.এস.আই আতাউল গণির শাস্তি ও অপসারণের দাবীতে তাৎক্ষণিক ফুলছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান সুমন, সাংস্কৃতিক সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট , উদাখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। বক্তারা, অবিলম্বে দোষী পুলিশ সদস্য আতাউল গণির শাস্তি ও অপসারণ দাবী করেন। তা নাহলে পরবর্তীতে নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন।
এবিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন,‘বিষয়টি অবগত হলাম। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার