গলাচিপায় ওয়ারেন্ট ভুক্ত ১০ আসামি গ্রেফতার
পটুয়াখালীর গলাচিপায় হত্যা মামলার আসামী সহ জি আর ও নন জিআর ওয়ারেন্ট ভুক্ত ১০ জন আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করেছেন গলাচিপা থানা পুলিশ।
স্থানীয় সাংবাদিক ও থানা সূত্রে জানাযায় গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া এলাকা থেকে পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আতিকুল ইসলাম এর নেতৃত্বে সক্রিয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে ২৪(৪)২০ নং হত্যা মামলার আসামী জাহানারা বেগম (৪০)কে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করেন গলাচিপা থানা পুলিশ।এছাড়াও গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ও বলইবুনিয়া এলাকা থেকে এস আই মৃণাল, এস আই সুকন্ঠ, এস আই কামরুল,এ এস আই দিবাকর দাস,এ এস আই সুধন সহ ১০ জনের চৌকস ফোর্স নিয়ে গভীর রাতে বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত জি আর ও নন জি আর মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করেন গলাচিপা থানা পুলিশ। আসামী, নজরুল (২৮), আল আমিন (২৮), ইউসুফ চৌকিদার (৩৮), মোতাহার চৌকিদার (৩৫), আঃ আজিজ সিকদার (৬০), হাবিল চৌকিদার (৪৫), সবুজ চৌকিদার (৩৫), আলতাফ চৌকিদার (৫৬), নিজাম মৃধা। আসামীদের গ্রেফতার করে সকলকে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন শুক্রবার গভীর রাত থেকে বিশেষ অভিযান চালিয়ে গলাচিপা থানা পুলিশ আসামীদের ধরতে সক্ষম হয়েছি এবং আমরা আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোফার্দ করেছি।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের