ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে চসিকের সেই বিতর্কিত ইসমাইল হোসেনের বদলি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-৬-২০২১ বিকাল ৫:২

দীর্ঘদিন ধরে মেয়রের একান্ত শাখায় উচ্চমান সহকারী হিসেবে কর্মরত মো. ইসমাইল হোসেনকে অবশেষে বদলি করা হয়েছে। গত ১৭ জুন সচিবালয় বিভাগের এক আদেশে সচিবালয় শাখায় সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনসহ নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি দৈনিক সকালের সময়ে তার অল্প সময়ে কাড়ি কাড়ি টাকা ও সম্পদ অর্জন এবং অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিএনপিপন্থী সাবেক মেয়র মঞ্জুর আলমের আস্থাভাজন হিসেবে পরিচিত ইসমাইলের বদলি আদেশের পর অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন। 

চসিকের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, উচ্চমান সহকারী হিসেবে কর্মরত মো. ইসমাইল হোসেন চট্টগ্রাম সিটি কপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের পিএ পরিচয় দিয়ে চলতেন। তিনি অল্প সময়ে গড়ে তুলেছেন কোটি টাকার ভবন, জায়গা-জমি এবং কাড়ি কাড়ি টাকার ব্যাংক ব্যাল‍ান্স। অভিযোগ উঠেছে, আগে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও প্রশাসক খোরশেদ আলম সুজনের নাম ব্যবহার করে তিনি ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ হেন কাজ নেই যা করেননি। আর এসব অপরাধ করে তিনি অল্প সময়ে কোটিপতি বনে গেছেন। 

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সাধারণ কৃষক পরিবারের সন্তান ইসমাইল। বিগত বিএনপিপন্থী মেয়র মঞ্জুর আলমের ক্ষমতা গ্রহণের সময় নিজেকে দলীয় পরিচয় দিয়ে প্রেষণে মেয়রের দপ্তরে চলে আসেন। এরপর ঘুরে যায় তার ভাগ্যের চাকা। এলাকায় তাদের পৈত্রিক কোনো সম্পত্তি না থাকলেও সম্প্রতি গড়ে তুলেছেন কোটি টাকা ব্যয়ে সুরম্য ভবন। সম্প্রতি আনোয়ারা থানার বড় উঠান মৌজায় রাস্তার পাশে ৪ শতক জমি ক্রয় করেছেন তিনি, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। তৃতীয় শ্রেণির কর্মচারী ইসমাইল অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে চসিকের পাথরঘাট ওয়ার্ড অফিসের পাশে কলোনিতে বরাদ্দ নেন প্রথম শ্রেণির স্কেলের বাসা।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন