মাদারীপুরে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
জেলা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মাদারীপুর জেলা টাস্কফোর্স কমিটির সভা সোমবার বিকেলে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুবল চন্দ্র দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন আহমেদ, জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. শক্তি রঞ্জন মন্ডল, সিভিল সার্জন অফিসের ডা. এস.এম. খলিলুজ্জামান, পৌরসভার আবাসিক মেডিকেল অফিসার ডা. হরষিৎ বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।
সভায় জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন বলেন, ধুমপানের ব্যবহার কমানোর জন্য সকল শ্রেণি পেশার মানুষকেই এগিয়ে আসতে হবে। সবার প্রথমে আমাদের পরিবারের ভিতর থেকে যদি কেউ ধুমপান ব্যবহারকারী থাকে তাকে ধুমপান করা থেকে বিরত রাখতে হবে। পরবর্তীতে আমাদের অফিস, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে খোলা জায়গায় কেউ যাতে ধুমপান করতে না পারে সেদিকে নজর দিতে হবে। ধুমপানের ক্ষতি সম্পর্ক সকল বয়সের মানুষকে সচেতন করতে হবে
এ জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষকে নিয়ে সেমিনারের আয়োজন করবো। পাশাপাশি ধুমপানের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য হাট-বাজার, বাসস্ট্যান্ড, লোকাল বাসসহ বিভিন্ন জনবহুল স্থানে স্টিকার ও বিলবোর্ড তৈরি করে লাগাবো। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবো
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied