বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মাদারীপুরের সাংবাদিক শাহজাহান খান
দীর্ঘ ৫২ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ পেলেন মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মোঃ শাহজাহান খান। সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক শাহজাহান খানের হাতে ক্রেস্ট, ১ লাখ টাকা ও সন্মাননা সনদ তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ চৌধুরী।
সাংবাদিক শাহজাহান খান তিনি মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা সংবাদদাতা। এছাড়া তিনি স্থানীয় দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পুরস্কার প্রাপ্তির পরে শাহজাহান খান বলেন, এটি একটা বিরল অনুভূতি। কারণ ৫২ বছর ধরে সাংবাদিকতা পেশায় আছি। দু-একটি ছোট সন্মাননা পেলেও এবারই বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের মতো বড় প্লাটফর্মে পুরস্কার পেয়ে আমি সত্যিই ভাষাহীন।
তিনি বলেন, আমি গর্ব করে বলতে পারবো ৫২ বছরের সাংবাদিকতা জীবনে আমি বসুন্ধরা অ্যাওয়ার্ডের মতো একটি অ্যাওয়ার্ড পেয়েছি। মফস্বল সাংবাদিকদের এভাবে মূল্যায়ন করার জন্য আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ ৫২ বছরের অবহেলিত জীবনে আমার মনে হচ্ছে সব পরিশ্রমই বৃথা যায়নি। আমি মূল্যায়ন পেয়েছি। এজন্য আমি খুব খুশী।
প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ১১জন এবং ৬৪ জেলা থেকে ৬৪ জন গুণী সাংবাদিককে সন্মাননা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied