নির্মাণাধীন একাডেমিক ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন একাডেমিক ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাগর(২২) নামে এক শ্রমিক মারা গেছেন। দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাগর নেত্রকোনা সদর উপজেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
প্রত্যক্ষদর্শী শ্রমিক সর্দার রুহুল আমিন বলেন, একজন শ্রমিক ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করছিল। ওয়েল্ডিং এর তার মাটিতে ছিল। তখন তারের উপর দিয়ে সাগর একটা রড টেনে নিয়ে যাচ্ছিল। রডে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে জায়গায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ আমরা তাকে নিয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন তার লাশ রাজশাহী মেডিকেলের মর্গে রাখা আছে।
সরেজমিনে দেখা যায়, ওয়েল্ডিং তারের বিভিন্ন জায়গায় ছেঁড়া ছিল। ছেঁড়া অংশগুলো পলিথিন দিয়ে মোড়ানো ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি। ভিসি স্যারকে এ ব্যাপারে জানিয়েছি। প্রকৌশল দপ্তরের সাথে কথা বলে, অতি সত্বর আমরা এ ব্যাপারে জরুরি ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied