মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালত কতৃক ২টি ক্লিনিকও ১টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
মাদারীপুর পৌর শহরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুইটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একটি ফিজিওথেরাপি সেন্টারে মুসলেকা নিয়ে একমাসের মধ্যে সকল কাগজপত্র নবায়ন করতে সময় বেঁধে দেওয়া হয়।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু।এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রায়হান উপস্থিত ছিলেন।১৯৮২ সালের (৮) এর ১৩ ধারায় এ জরিমানা করা হয়।
জানা যায়, মাদারীপুর পৌরশহরের মধ্যে বিভিন্ন স্হানে গড়ে উঠেছে ১০ টির ও অধিক ক্লিনিক ও ১৩/১৪ টি ডায়াগনস্টিক সেন্টার।এছাড়াও ছোটবড় বেসরকারি একাধিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে।শহরের পুরানবাজার,কাঠপট্টি,বাদামতলা,কলেজরোড,ঈদগাহ মাঠ,পানিছত্র,শকুনি লেকপার,সুমন হোটেল,পুরাতন বাসস্টান্ড,চরমুগরিয়া ও মস্তফাপুর এলাকা জুড়ে গড়ে উঠেছে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।
মঙ্গলবার বিকেলে পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালালে,শহরের শকুনি লেকপারে অবস্থিত প্রত্যাশা প্রাঃ হাসপাতাল ও চরমুগরিয়ায় ইসাবাহ ক্লিনিকে লাইসেন্স নবায়ন না থাকায় ত্রিশ ও পয়ত্রিশ হাজার টাকা করে মোট পয়ষট্টি হাজার জরিমানা পরবর্তী তাৎক্ষনিক আদায় সহ দুটি হাসপাতালই সিলগালা করা দেয়া হয়।এসময় চরমুগরিয়া আধুনিক প্রাঃ হাসপাতালের ভিতরে অবস্থিত একটি ঔষধ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এদিকে শহরের সুমন হোটেল সংলগ্ন,মাদারীপুর ফিজিওথেরাপি সেন্টার হতে মুসলেকা গ্রহন করে লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র নবায়নে একমাসের সময় বেধে দেয়া হয়।পরে পুরান বাজার বাদামতলা সড়কে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাতে গিয়ে তা বন্ধ অবস্হায় পেলে সেখানে তালা লাগিয়ে দিতে বলেন ভ্রান্মমান আদালত।
অভিযান পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান,সারাদেশে একযোগে লাইসেন্স বিহীন সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যে অভিযান চলছে তারই ধারাবাহিকতায় মাদারীপুরে আজ এই অভিযান শুরু হয়েছে।আমরা কোন প্রতিষ্ঠানের লাইসেন্স ও যাবতীয় কাগজপত্রে ত্রুটি দেখতে পেলে তাৎক্ষনিক ব্যাবস্হা নিচ্ছি।যা চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাস গ্রেপ্তার
মাগুরায় ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
বেনাপোল বন্দরে ঘোষনাবর্হিভূত কোটি টাকার শাড়ি,কসমেটিক্স পণ্য আটক
সকালের সময়ে সংবাদ প্রকাশের পর রাণীশংকৈলের বাংলাগড় হাইস্কুলে তদন্ত কমিটি গঠন
নেত্রকোণায় আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুত জেলা স্বাস্থ্য বিভাগ
পটিয়ায় পাবলিক প্রসিকিউটরের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও দলিলপত্র লুট
রায়পুরে হাতুড়ে চিকিৎসকের ভুলে টিটেনাসের বদলে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন! হাসপাতালে কিশোরী
সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ