গলাচিপায় আম ঝুলছে থোকায় থোকায় এ যেন একটি বাড়ি একটি খামার
থোকায় থোকায় ঝুলছে রঙিন আম। প্রথমত দেখে বোঝার উপায় নেই এগুলো আম।দেশের প্রচলিত পাকা আমের রঙ হয় লাল হলুদে অথবা দুধে আলতা রংএ তবে এগুলোর রং একেবারেই ভিন্নতর পাকলে পুরোটাই হয়ে যায় বেগুনী রঙের। অবশ্য ভেতরের রঙ ঠিকই লাল। পটুয়াখালীর গলাচিপা অঞ্চলের মাটির উর্বরতা বেশি থাকা ও প্রাকৃতিক আবহাওয়ার কারণে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অন্তত এক মাস পূর্বে এসব আমের ফলন উঠে যায়। তাই কৃষকরা এসব আম চাষে বেশি লাভবান হতে পারবে।।
নতুন প্রজাতির আম বাগানের খবর শুনে সরেজমিনে গিয়ে দেখতেই গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ফিডার রোড সংলগ্ন এলাকায় মো. পলাশ আহম্মেদ নিজে ঢাকাতে চাকুরীজীবী হয়েও শখের বশে নিজ বাড়ির আঙিণায় প্রায় আট শতক জমিতে ৪০টি বিভিন্ন প্রজাতির বিদেশি আম গাছের চারা রোপন করে মাত্র তিন বছরে আমের ফলন পেয়ে সফলতা অর্জন
করেছেন। তার চাষকৃত অত্যন্ত দামী ও সুস্বাদু গাছের মধ্যে রয়েছে সূর্যডিম, ফিলিপাইন জাত, চাকাবয়, গৌরমতি, আর টু ই টু, পিন ম্যাংগো, জিয়াংমাই, ফিলিপাইন সুইট, তকমাই, থাইল্যান্ডের ব্যানানা ম্যাংগো, থাইল্যান্ডের ভ্যারাইটি ও হানিডু আম গাছ। প্রতিটি আমের ওজন তিনশত থেকে আটশত গ্রাম পর্যন্ত
হয়ে থাকে। প্রতিটি গাছের উচ্চতা চার থেকে আট ফুট পর্যন্ত। এসব গাছে পর্যাপ্ত ফলন ধরেছে।
পলাশ আহম্মেদ জানান, পরীক্ষামূলকভাবে বিদেশী আম চাষে তিনি বেশ লাভবান
হয়েছেন। তিনি প্রতি কেজি আমের মূল্য ৫’শত থেকে এক হাজার টাকা বিক্রি করে থাকেন। এতে এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। আমাদের এই অঞ্চলে বিভিন্ন প্রজাতির বিদেশী আম কৃষক পর্যায়ে ব্যাপকভাবে চাষ করা হলে তারা বেশ লাভবান হবেন।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এ বাগানে তার প্রত্যক্ষ তদারকি, প্রয়োজনীয় পরামর্শ ও সার্বক্ষণিক সহযোগিতার মধ্য দিয়ে আম চাষে পলাশ এ সফলতা পেয়েছেন। প্রতিদিন বহু উৎসাহী জনসাধারণ পলাশ আহমেদ এর বিদেশী নতুন আম এর বাগান দেখতে আসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, বিদেশী আম চাষে কৃষকরা আগ্রহী হলে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করা হবে এবং এসব আম চাষে কৃষকরা যাতে উৎসাহিত হয় ক্রেতাসাধারণ যেন সহজ এবং স্বল্প মূল্যে আম চাষ করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ