ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

‘কাঁঠালবাড়িতেই হবে পদ্মা সেতু উদ্বোধনের উৎসব, ১০ লাখ লোকের সমাগমের আশা’


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ১:৩২
মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতেই হবে পদ্মা সেতু উদ্বোধনের উৎসব। এতে ১০ লাখের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কঠোর নিরাপত্তার পাশাপাশি সিসি টিভির ফুটেজের আওতায় থাকবে। বৃহস্পতিবার সকালে সমাবেশ স্থলে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম-এর নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সমাবেশ স্থল ঘুরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত অন্তত উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ মানুষের বেশি সমাগম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারনেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। দক্ষিনাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে যাচ্ছে। এই স্বপ্নপূরণে কোটি কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। উদ্বোধনের দিন সারা দেশের মানুষ উৎসবে অংশ নিবে। কেউ সমাবেশ স্থলে এসে, আবার কেউ টেলিভিশনের মাধ্যমে। আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবে মেতে উঠবে।
পদ্মা সেতু নিয়ে বিএনপির নানা মন্তব্যের কঠোর সমলোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি আন্দোলনের নামে যদি কোন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত করে, তাহলে জনগণকে সাথে দিয়ে কঠোরভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ। জীনবমান নিয়ে সন্ত্রাস করলে, ৭৫-এর ঘাতকের মতো যদি কথা বলে, অথবা হুমকি দিলে, আইনকে নিজের হাতে তুলে নিলে, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এসব অপকর্মের জবাব দিবে আওয়ামী লীগ।
এ সময় জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই আলম চৌধুরী এমপি, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরিয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ অনেকেউ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু