মানিকগঞ্জে চোরাই মালামাল ভর্তি পিকআপসহ গ্রেফতার-৮
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত মূল্যমান লৌহজাত পণ্য চুরির ঘটনায় চোরাই মালামাল ভর্তি একটি পিকআপসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রহিম ড্রাইভার (২৯), মোঃ ইকরাম হোসেন (২৬), শুশান্ত বিশ্বাস (২৮), মোঃ হেলাল (২৭), ওয়াজেদ আলী (৫৬), সবুজ মোল্লা (৪৫), মোঃ করিম (৩২) ও মোঃ সুমন (২৮)। এদের মধ্যে উল্লেখিত প্রথম ৫জন সড়ক উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানীর আরিচা সেকটরের বিভিন্ন পদে নিয়োজিত ছিল। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।
শিবালয় থানার এসআই আমীরুল বাহার জানান, গত মঙ্গলবার রাতে থানা এলাকায় চশচিড়া রোডের চেকপোষ্টে একটি পিকআপ তল্লাশীকালীন সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত লৌহজাত চোরাইকৃত মালামালসহ গাড়ীর চালক সুমনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানান পিকআপে বহনকৃত মালামালগুলো সড়ক উন্নয়ন কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী গোপনে অন্যত্র বিক্রি করেছে। তার দেয়া তথ্যমতে ঐ রাতে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করা হয়।
এঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানীর আরিচা সেক্টরের সিকিউরিটি গার্ড মোঃ আক্কাছ আলী বাদী হয়ে এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে গ্রেফতারকৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied