মধুখালীতে সহকারী শিক্ষক কর্তৃক শিশুর শ্লিতাহানীর চেষ্টা
ফরিদপুরের মধুখালীতে গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোক্তার হোসেন মুকুল কর্তৃক ৬ষ্ঠ শ্রেনির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন গিয়ে জানা যায় ও ছাত্রীর দাদা বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ পত্র থেকে জানা গেছে।
লিখিত অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, ২৬ মে বৃহস্পতিবার ভিক্টিমের ছোট ভাই বই হারিয়ে ফেলে, বই আনার জন্য স্কুলে যায় ৬ষ্ঠ শ্রেণী পুড়–য়া শিক্ষার্থী। স্কুলের লাইব্রেরীতে তখন একাকি বসে থাকা মোক্তার হোসেন মুকুল মাষ্টারের নিকট ছোট ভাইয়ের বই হারিয়ে যাওয়ার কথা ও বই চাইলে বই দেবার কথা বলে ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যায় মুকুল মাষ্টার।
বই দেওয়ার পরিবর্তে মুকুল মাষ্টার শিশু শিক্ষাথর্ী (১১)কে একাকী পেয়ে জামার পিছনের চেন খুলে ফেলেন। সুযোগ বুঝে ছাত্রী দৌঁড়িয়ে নিজেকে মুক্ত করে, বিষয়টি পরিবারকে অবগত করে। পরে এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিরুপ পরিস্থিতি সৃষ্ঠি হয়।
অভিযুক্ত মোক্তার হোসেন মুকুল মাষ্টারকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে অপপ্রচার ও একটি মহল ষড়যন্ত্র করেছেন। বিদ্যালরয়র প্রধান শিক্ষিকা রোজিনা বেগম সাংবাদিকের কাছে অভিযোগের বিষয়ে সত্যতা শিকার করেছেন। উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বলেন বিষয়টির তদন্ত চলছে, প্রমানিত হলে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়ে বলেন তাকে প্রত্যাহার করে অফিসে সংযুক্ত করা হয়েছে । তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত সহকারী শিক্ষক মোক্তার হোসেন মুকুল বিদ্যালয়ে যেতে পারবেন না । অভিযোগ প্রমানিত হলে চাকুরী চুত্যসহ প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহন করা হবে।
তদন্ত করে জানা যায় একটি মহল ক্ষমতার অপব্যবহার করে, ভুক্তভোগী পরিবারকে ভয়-ভীতি ও পেশিশক্তি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত