চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে চাঁদপুর প্রেসক্লাব ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমতিয়াজ হোসেনের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব যোগদানকৃত জেলা প্রশাসক কামরুল হাসান তার বক্তব্য বলেন, আপনারা আমাকে যে তথ্যগুলো দিয়েছেন আমি সে অনুযায়ী আমার আগামীর কর্মপরিকল্পনা সাজাবো।জেলার উন্নয়ন মুলক কাজে সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাই। আশা করব- জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের সুসম্পর্ক বজায় থাকবে।
তিনি আরো বলেন,সাংবাদিকদের লেখার হাত হউক উন্মুক্ত এবং সেই হাতে আমরা কখনোই শিকল লাগাতে যাবোনা। আমি যাতে আমার শার্টের রংয়ে কোন কাঁদা লাগানো ছাড়াই এখানে শেষ কর্মদিবস শেষ করে যেতে পারি সে দোয়া ও সহযোগিতাই কামনা করছি।
মতবিনিময় সভায় সাংবাদিকগণ বলেন, প্রশাসনের পক্ষে বিপক্ষে সমালোচনাময় রিপোর্ট যাই হউক। সাংবাদিকরা চাঁদপুরের উন্নয়নের স্বার্থে সব সময় তাদের কলম চালানো অব্যাহত রাখবে। এক্ষেত্রে সমালোচনাময় লেখার জন্য যাতে কোন সাংবাদিক হেনস্তা বা ক্ষতিগ্রস্ত না হয় আমাদের পক্ষ থেকে সেই প্রত্যাশা থাকবে।
চাঁদপুরকে পর্যটনময় হিসেবে গড়ে তুলতে ও উন্নয়নমূলক সকল কর্মকান্ডে সাংবাদিকরা জেলা প্রশাসনের পাশে সব সময় থাকবে বলে সকলে প্রতিশ্রুতি দেন।এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস