ফুলছড়িতে কলম চুরির অপবাদে ১১ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কলম চুরির অপবাদ দিয়ে ১১ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৫০)। এ ঘটনা জানাজানি হলে অভিভাবকরা উত্তেজিত হয়ে বিদ্যালয় ঘেরাও করেন। পরে তারা রাস্তা অবরোধ করে ওই শিক্ষকের শাস্তি দাবি করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের বাড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষক আনিছুর রহমান ৮ম শ্রেণির বাংলা ব্যাকরণ ক্লাশ নিচ্ছিলেন। এসময় তিনি তাঁর একটি কলম চুরির অপবাদ দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। ঘটনাটি তাৎক্ষণিক জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে বিদ্যালয়ের পাশের গাইবান্ধা-ফুলছড়ি রাস্তা অবরোধ করে অভিযুক্ত ওই শিক্ষকের বিচার দাবি করেন। পরে খবর পেয়ে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের আশ্বাস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। শিক্ষক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’
আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বেঁচা-কেনার রমরমা বাণিজ্য, একেক জনের দখলে একাধিক
বড়লেখায় নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময়
নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ
মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা
গোপালগঞ্জে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেল টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা
টাঙ্গাইলে আধুনিক মৌমাছি পালন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জনগণের আস্থা ও তৃণমূলের মতামতেই উন্নয়নের পথ—কাউনিয়ায় এমপি আখতার হোসেন
ধুনটে মাদ্রাসা শিক্ষক ও মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকায় তোলপাড়
শালিখায় নবাগত ইউএনও ও ওসি'র সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ ও মতবিনিময়
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান