পদ্মা সেতু দেখতে গিয়ে চাঁদপুরের ৩ যুককের করুণ মৃত্যু
বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দেখতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ৩ যুককসহ ৬ জনের করুণ মৃত্যু হয়েছে।
২ জুন বৃহস্পতিবার দিনগত রাত পৌনে একটার দিকে মুন্সীগঞ্জের নিমতলি-হাঁসারা হাইওয়েতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছয়জনের মধ্যে চার বন্ধু হলেন- চাঁদপুরের ৩ যুবক হলেন, সদর উপজেলার ইচলি এলাকার সামাদ গাজী, আহাদ, সিফাত। নিহত অপর ৩ জনের মধ্যে ১ জন সামাদ-আহাদদের বন্ধু নাঈম। তার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার। এছাড়া বাকি ২ জনের একজন অটোরিকশার চালক এবং অন্যজন আরোহী ছিলেন। এই দু'জনের নাম পরিচায় জানা যায়নি।
নিহত সামাদের পারিবারিক সূত্রে জানা যায়,পদ্মা সেতু দেখার জন্য তিন বন্ধু সামাদ গাজী, আহাদ, সিফাত চাঁদপুর থেকে ঢাকায় যান। সেখান থেকে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এলাকায় তাঁদের অপর বন্ধু নাঈমের সঙ্গে যোগাযোগ করে মাওয়ার উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার রাতে বন্ধুদের বাসায় থেকে শুক্রবার সকালে পদ্মা সেতু দেখার পরিকল্পনা ছিল তাঁদের।’
রুবেল আরো জানান, শুক্রবার রাতে তারা ৪ বন্ধু অটোরিকশায় করে মাওয়া যাচ্ছিলেন। এসময় নিমতলি-হাঁসারা হাইওয়েতে একটি কাভার্ডভ্যান হঠাৎ গতি থামালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে পেছন দিক থেকে ধাক্কা খায়। এতে অটোরিকশায় থাকা পাঁচ আরোহী এবং চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে, এখনই খোঁজখবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied