মধুখালীতে কৃষকদের নিয়ে‘ সিআইজি কংগ্রেস’ অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট(এনএটিপি) এর আওতায় উপজেলা হলরুমে শুক্রবার সকাল ৯ টা হতে দিন ব্যাপী ‘সিআইজি কংগ্রেস’ সভা অুনষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমানের সভাপতিত্বে কংগ্রেস সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক(প্রশিক্ষণ) মো. তাওফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক স্বপন কুমার খা ও উপ পরিচালক কৃষিবিদ ড. হযরত আলী। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.রফিকুল ইসলামের স লনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওপাড়া-কুড়ানিয়ারচর সিআইজি সমিতির সভাপতি সায়মা বেগম,ব্যাসদি সিআইজি সভাপতি আব্দুল মোতালেব ফকির, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুণ কুমার সরকার প্রমুখ। কংগ্রেস সভায় ২৭ টি মহিলা সিআইজি সমিতি ও ৬৩ টি পুরুষ সিআইজ সমিতি মোট ৯০ টি সিআইজি সমিতির ১শত ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। কংগ্রেস সভার দ্বিতীয় পর্বে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুর রহমান, গৌতম কুমার সরকারসহ কৃষি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় পেঁয়াজ উৎপাদনে ফরিদপুর জেলা দেশের দ্বিতীয় জেলা এবং পেঁয়াজ বীজ উৎপাদনে দেশের প্রথম জেলা।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত