ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে মাদারীপুর আ’লীগের বিক্ষোভ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ১:৩১
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মাদারীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শকুনি লেকের স্বাধীনতা অঙ্গনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের পুরান বাজার এলাকার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের  সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
 
পরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, নিটুল খন্দকার, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইরসাত হোসেন উজ্জ্বল, জেলা যুবলীগের সভাপতি মো. আতাহার সরদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান ইলিয়াস শরীফ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদারসহ অন্যরা।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক