ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মধ্যরাতে ফ্রি ফায়ার গেম খেলার সময় তর্কাতর্কিতে দোকান কর্মচারীকে খুন : গ্রেফতার ২


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৬-৬-২০২১ রাত ১০:৩৩
চট্টগ্রামের সাতকানিয়ায় আবদুল গণি প্রকাশ রকি নামে এক দোকান কর্মচারীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলো- সাতকানিয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালারপাড়া এলাকার মৃত খুলু মিয়ার ছেলে মো. শফিকুল আলম (২১) এবং একই এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সোহেল।
 
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে  নিহত দোকান কর্মচারী রকিসহ চারজন নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইনে বসে মধ্যরাতে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল। খেলতে খেলতে রাত প্রায় দেড়টার দিকে তর্কাতর্কির একপর্যায়ে রকিকে ছুরিকাঘাত করে তারা। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজন বেশ কয়েকজনকে ধরে আনে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শনিবার ভোরে সোহেল এ হত্যাকাণ্ডে শফিকসহ তিনজন জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেয়া স্বীকারোক্তিতে ভোরেই অভিযান চালিয়ে শফিককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নিহতের মোবাইল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে নিহতের মোবাইল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আহমদ কবির একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন